কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

অভিনেতা তারিকুজ্জামান তপন। ছবি : সংগৃহীত
অভিনেতা তারিকুজ্জামান তপন। ছবি : সংগৃহীত

অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় মারা যান তিনি।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নাটকে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, শুক্রবার সকালে বাসায় নিয়ে যাওয়া হয় তাকে।

মৃত্যুর খবর জানিয়ে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে বলা হয়, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এর আগে ফেসবুকে তারিকুজ্জামান তপনের শারীরিক অবস্থার কথা জানিয়ে সরকারি সহায়তা চান তার ছেলে তাছফিক।

জানা গেছে, ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তারিকুজ্জামান তপন। গত ডিসেম্বরে তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

একসময় ছোটপর্দার নিয়মিত মুখ ছিলেন তপন। অভিনয় করেছেন সিনেমাতেও। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X