বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনভাবে বাঁচতে বিয়েতে অনীহা মিমির 

স্বাধীনভাবে বাঁচতে বিয়েতে অনীহা মিমির 
স্বাধীনভাবে বাঁচতে বিয়েতে অনীহা মিমির 

টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীতে। রাজনীতিতে নাম লিখেও সংসদ সদস্য নির্বাচন করে জয়ী হয়েছিলেন এই তারকা। তবে বর্তমানে রাজনীতি ছেড়ে ফের অভিনয় ব্যস্ত এই সুন্দরী।

এদিকে শুরু হচ্ছে দুর্গাপূজা। এবার পূজায় নিজের শহর কলকাতায় কাটাবেন মিমি। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এই বছরও কসবার বাড়িতেই থাকব। এই পূজা আমরাই প্রথম শুরু করেছিলাম। লাল-হলুদ রঙের মণ্ডপ তৈরি হয়েছে। মা-পাপাও এই পূজার সঙ্গে যুক্ত। উদ্বোধনী সংগীত থেকে শুরু করে তারা পূজার বিভিন্ন বিষয়ে যুক্ত থাকেন প্রতি বছর। প্রাথমিকভাবে পূজায় বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করলাম।’

এবারের পূজাও একাই কাটাবেন মিমি। তার সময়ের বেশির ভাগ নায়িকা বিয়ে করে সংসার করছেন। তবে বিয়ে নিয়ে কোনো মাথাব্যথা নেই মিমির। তাকে সঙ্গ দেয় প্রাণপ্রিয় পোষ্যরাও। ফলে তাকে কোনোরকম একাকীত্ব গ্রাস করে না, শুধু ঘুমিয়েই আনন্দে কাটাতে চান মিমি- এমনটিই জানালেন।

বিয়ে নিয়েও ভিন্নরকম এক বার্তা দিলেন মিমি। তিনি বললেন, ‘আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তা হলে তার থেকে শক্তিশালী মহিলা আর কেউ নেই। নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শোয়ার ঘর আর পোষ্য সারমেয় ছাড়া পৃথিবীর আর কোথাও থাকতে চাই না আমি। ওদের মুখ দেখে ঘুমোতে যাই, ওদের মুখ দেখে ঘুম থেকে উঠি। এর বাইরে কিচ্ছু চাই না আমি। এক মুহূর্তের জন্যও মনে হয় না, আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ। স্বাধীন ভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে।’

এদিকে ‘তুফান’ সিনেমায় মাধ্যমে ব্যাপক আলোচিত হন মিমি। তার অভিনয়ে মুগ্ধ দর্শক। সিনেমায় প্রথমবার শাকিব খানের বিপরীতে স্ক্রিন শেয়ার করেন মিমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১০

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১১

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৩

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৪

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৫

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৬

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৭

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৮

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৯

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

২০
X