কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:৫৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রেমিক আমায় ঠকিয়ে সামনে দিয়ে অন্য মেয়ে নিয়ে ঘুরছে’

সঙ্ঘশ্রী সিনহা। পুরোনো ছবি
সঙ্ঘশ্রী সিনহা। পুরোনো ছবি

টালিপাড়ার পরিচিত মুখ সঙ্ঘশ্রী সিনহা। ক্যারিয়ারের শুরু থেকে প্রেম, বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি সঞ্চালিকা অপরাজিতা আঢ্যর সম্মুখে। এর আগেও অভিনেত্রীকে কথা বলতে শোনা গিয়েছিল প্রাক্তন প্রেমিকের হাতে হওয়া ‘শারীরিক নির্যাতন’ নিয়ে।

বর রোহন মিত্রকে পাশে নিয়ে বসেছিলেন সঙ্ঘশ্রী। কথায় কথায় অপরাজিতাকে বললেন, ‘আমার প্রেমিক আমাকে ঠকিয়ে আমার সামনে দিয়ে অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দুঃখ আমি সহ্য করতে পারছিলাম না। আমার বাড়ির সামনে দিয়ে ওড়না উড়িয়ে যাচ্ছে, আমি ঠিক করলাম ওকে দেখিয়ে দেব বিয়ে করতে পারি কি না!’ -খবর হিন্দুস্তান টাইমস

সঙ্ঘশ্রী বললেন, ‘এবার বিয়ে করতেই জ্ঞান ফিরেছে। এবার তো আর রিভার্স কোনও গিয়ার নেই।’ পাশে বসে থাকা অভিনেত্রীর মা বলেন, ‘তাও বিয়ের আগেরদিন বলেছে, মা আমি বিয়ে করব না।’

রোহনের সামনেই বিবাহিত জীবনের গল্প ভাগ করে নেন সঙ্ঘশ্রী। ‘বিয়ের পরদিনই বরকে বলছি, আমি বাড়ি যাব।’ পাশ থেকে বর বলে ওঠেন, ‘আমি বলেছিলাম ঠিক আছে। এত আয়োজন হয়ে গেছে। বউভাতটা হলে চলে যাবে।’

সঙ্ঘশ্রী বলেন, এখনও ঝগড়া হলেই বাড়ি চলে যাওয়ার কথা বলেন তিনি। আর রোহনও তাকে আটকায় একইভাবে, ‘এবার না মিটলে সত্যি সত্যি চলে যেও।’

এর আগে একটি শোতে সঙ্ঘশ্রীকে বলতে শোনা গেছে, ক্যারিয়ারের শুরুতে কত কষ্ট করেছে তিনি। সংসার চালাতে সিনেমার কাজ করতেন সকালে, আর সেলাইয়ের কাজ করতেন রাতে। সঙ্ঘশ্রী অপরাজিতাকে জানান, ‘অ্যাসিসটেন্ট ডিরেক্টরের কাজ করতাম, তারপর রাতে সেলাই করতাম।’

তিনি ২০১৭ সালে রোহন মিত্রকে বিয়ে করেন। তবে তার আগে দীর্ঘ ১১ বছর একটি ‘বিষাক্ত’ সম্পর্কে ছিলেন। সেই ছেলেটি মারধর করত। সঙ্ঘশ্রীর কথায়, ‘যে তোমাকে একদিন অপদস্থ করছে, যে তোমাকে রোজ অপদস্থ করবে। যে একদিন গায়ে হাত তুলছে সে রোজ হাত তুলবে। আমরা ভাবি ভুল করে করে ফেলেছে, কিন্তু সেটা ভুল করে হয় না। ওটা স্বভাব। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমার ভুল। এই বিষাক্ত সম্পর্কটায় আমি ১১ বছর ছিলাম। এরপর অনেক কষ্টে সেটা থেকে বের হয়েছি’।

তিনি জানান, বাড়ির থেকে সম্বন্ধ দেখে রোহনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তবে অ্যারেঞ্জড ম্যারেজই এখন পরিণত হয়েছে লাভ ম্যারেজে। এখন তারা বেশ সুখে শান্তিতেই আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১১

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১২

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৩

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৪

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৫

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৬

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৭

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৮

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৯

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

২০
X