কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

আখরোট নাকি কাঠবাদাম, শীতে শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত মানেই গরম গরম দুধে ভেজানো কাঠবাদাম বা আখরোট খাওয়ার সময়। অনেকেই এই দুই শুকনো ফল উপভোগ করেন। কিন্তু প্রশ্ন হলো, এই দুয়ের মধ্যে কোনটি শরীরের জন্য বেশি উপকারী? আসলে উভয়ই পুষ্টিগুণে ভরপুর, তবে উপকারিতা ও কার্যকারিতা কিছুটা আলাদা। চলুন জেনে নেওয়া যাক, শীতের দিনে কোন ড্রাই ফ্রুটসের উপর বেশি ভরসা রাখা উচিত।

মস্তিষ্ক ও হৃদয়ের বন্ধু আখরোট

বিশেষজ্ঞরা বলছেন, আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখে। এটি ‘ব্রেন ফুড’ হিসেবে পরিচিত। আখরোটে থাকা ফ্যাট মস্তিষ্কে রক্তপ্রবাহ উন্নত করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত আখরোট খেলে ঘুম ভালো হয়, মানসিক চাপ কমে এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি রোধ করে, ত্বককে রাখে তরতাজা।

শক্তি, হাড় ও ত্বকের বন্ধু কাঠবাদাম

পুষ্টিবিদরা বলেন, কাঠবাদাম শরীরকে দ্রুত এনার্জি দেয় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। এতে থাকা ভিটামিন-ই ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখে, শুষ্কতা দূর করে। কাঠবাদামে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, যা হাড় ও দাঁত মজবুত রাখে। এটি হার্টের জন্যও উপকারী, কারণ এতে ভালো ফ্যাট (HDL) আছে। কাঠবাদাম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী।

শীতে কোনটি বেছে নেবেন?

ভারতীয় পুষ্টিবিদদের দাবি, ঠান্ডায় রোগ প্রতিরোধ ও মস্তিষ্কের যত্ন নিতে চাইলে আখরোট খাওয়া উচিত। আর ত্বক, হাড় ও এনার্জির জন্য কাঠবাদাম ভালো। সবচেয়ে ভালো হয়, যদি দুটোই সীমিত পরিমাণে দৈনন্দিন খাদ্যতালিকায় রাখা হয়। উদাহরণস্বরূপ সকালে ৩-৪টি কাঠবাদাম ও রাতে ২টি আখরোট যথেষ্ট।

সংক্ষেপে, শীতের দিনে আখরোট ও কাঠবাদাম দুটোই স্বাস্থ্যবান ও পুষ্টিকর। একটির সঙ্গে অন্যটিকে অন্তর্ভুক্ত করলে শরীর পাবে ভেতর থেকে উষ্ণতা, শক্তি এবং স্বাস্থ্য সুরক্ষা।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X