কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রক্তের গ্রুপ বলে দিতে পারে আপনি কেমন মানুষ, মিলিয়ে নিন

রক্ত
অনেকেই বলেন, একজন মানুষের ব্যক্তিত্ব বুঝতে সময় লাগে। তবে অবাক করা হলেও সত্য, আপনার রক্তের গ্রুপ নাকি অনেকটাই বলে দিতে পারে আপনি কেমন মানুষ | ছবি : সংগৃহীত

মানুষকে চেনার সবচেয়ে বড় উপায় কী, আচরণ, চিন্তা নাকি অভ্যাস? অনেকেই বলেন, একজন মানুষের ব্যক্তিত্ব বুঝতে সময় লাগে। তবে অবাক করা হলেও সত্য, আপনার রক্তের গ্রুপ নাকি অনেকটাই বলে দিতে পারে আপনি কেমন মানুষ!

বিজ্ঞানভিত্তিক চূড়ান্ত সত্য না হলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন গবেষণা ও পর্যবেক্ষণে রক্তের গ্রুপের সঙ্গে ব্যক্তিত্বের কিছু মিল খুঁজে পাওয়া গেছে। তাই মজার ছলে হলেও নিজের রক্তের গ্রুপের সঙ্গে ব্যক্তিত্বের এই মিলটা যাচাই করে দেখতে পারেন। কে জানে, হয়তো নিজের অজানা দিকগুলোই আবিষ্কার করে ফেলবেন!

চলুন জেনে নেওয়া যাক, কোন রক্তের গ্রুপের মানুষের ব্যক্তিত্ব কেমন—

এ গ্রুপ

রক্তের গ্রুপ ‘এ’ যাদের, তারা সাধারণত সবার সঙ্গে সহজে মানিয়ে চলতে পারেন। ভদ্রতা, দায়িত্ববোধ ও সংবেদনশীলতা; এই তিনটি গুণ তাদের ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য। এই গ্রুপের মানুষরা খুব ভালো বন্ধু হিসেবে পরিচিত। তারা অন্যদের জন্য ইতিবাচক উদাহরণ তৈরি করতে ভালোবাসেন এবং নিজের আগে অন্যের কথা ভাবেন।

তবে একটি বিষয় হলো, অতিরিক্ত চিন্তা করার প্রবণতা থাকায় অনেক সময় মানসিক চাপেও ভোগেন তারা।

বি গ্রুপ

‘বি’ ব্লাড গ্রুপের মানুষদের সবচেয়ে বড় শক্তি হলো, তারা খুব সহজে অন্যদের সঙ্গে মিশে যেতে পারেন। বন্ধুত্ব গড়তে তাদের জুড়ি মেলা ভার। তবে এই গ্রুপের মানুষরা অনেক সময় বেশি চিন্তা করেন, যা তাদের মানসিক চাপে ফেলে। কখনো কখনো তাদের মধ্যে স্বার্থপর আচরণও দেখা যায়। অন্যকে সাহায্য করার ব্যাপারে সব সময় আগ্রহী না হলেও, মনের দিক থেকে তারা খাঁটি এবং ভালো বন্ধু হিসেবে নির্ভরযোগ্য।

এবি গ্রুপ

এবি ব্লাড গ্রুপের মানুষরা সাধারণত শান্ত স্বভাবের হন। পাশাপাশি তারা বুদ্ধিমান ও স্মার্ট হিসেবেও পরিচিত। তবে সহজে কাউকে বিশ্বাস করতে না পারা তাদের একটি বড় বৈশিষ্ট্য। একবার কাউকে আপন করে নিলে তারা সত্যিকারের বন্ধু হয়ে ওঠেন। অন্যের বিপদে সবার আগে এগিয়ে যাওয়ার সাহসও তাদের মধ্যে থাকে।

ও গ্রুপ

‘ও’ ব্লাড গ্রুপের মানুষরা আত্মবিশ্বাসী ও ইতিবাচক মানসিকতার অধিকারী হন। নেতৃত্ব দেওয়ার গুণ তাদের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে। তারা খুব পরিশ্রমী এবং লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য সফলতা তাদের নাগালের মধ্যেই থাকে। এরা নিজের সেরাটা দিতে সব সময় প্রস্তুত থাকেন এবং অন্যকে খুশি রাখার বিষয়টিকেও গুরুত্ব দেন।

রক্তের গ্রুপ আর ব্যক্তিত্বের এই সম্পর্ক শতভাগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও, অনেক ক্ষেত্রেই এর সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায়। তাই নিজের রক্তের গ্রুপের সঙ্গে ব্যক্তিত্বের এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখুন, হয়তো নিজের মধ্যেই খুঁজে পাবেন নতুন কিছু দিক।

হেলথলাইন ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X