বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১১:২২ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে ইন্টার্নশিপ, মাসিক  ভাতা ১০ হাজার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেট্রোরেলে ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) । প্রতিষ্ঠানটিতে ৬ মাস মেয়াদের এই ইন্টার্নশিপ পদে একাধিক জনবল নেবে। উচ্চশিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার নীতিমালা-২০২৩-এর গেজেট অনুযায়ী শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

পদের নাম: ইন্টার্নশিপ

পদসংখ্যা: ২টি

ভাতা কত: ইন্টার্নশিপের সময় প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন। পাশাপাশি কোর্স সম্পন্ন করতে পারলে পাবেন সনদ। তবে এ সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী কিংবা অন্য কোনো চাকরির ক্ষেত্রে প্রাধিকার কিংবা অগ্রাধিকার হিসাবে গণ্য হবে না।

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক,স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা অ্যাপিয়ার্ড (ফলাফলে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা) সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে।

তবে প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। এই আবেদনপত্র পূরণের পর দরকারি কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০ বরাবর পাঠাতে হবে এ আবেদন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর।

ইন্টার্নশিপের বিস্তারিত দেখুন এখানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আবারও অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

বিশ্বকাপে গোলের বন্যা, বাড়ছে কার্ডের ঝড়ও

বৃহস্পতিবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না এক জেলায়

রাস্তায় পড়েছিল বিদ্যুতের তার, সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান

সংসদে তথ্যমন্ত্রী / গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত

মেসির দিকে কেন তেড়ে গিয়েছিলেন মিশরের গোলকিপিং কোচ

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

১০

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

১১

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

১২

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

১৩

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

১৪

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

১৬

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

১৭

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

১৮

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

১৯

দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ 

২০
X