কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল কবে, জানাল পিএসসি

সরকারি কর্ম কমিশন। ছবি : সংগৃহীত
সরকারি কর্ম কমিশন। ছবি : সংগৃহীত

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। আগামী নভেম্বরের মধ্যে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে চায় সরকারি কর্মকমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএসের সাধারণ ক্যাডারের দুই হাজারের বেশি প্রার্থীর ভাইভা শেষ হয়েছে। আরও প্রায় ৬ হাজার প্রার্থীর ভাইভা নেওয়া বাকি রয়েছে। সাধারণ ক্যাডার শেষে কারিগরি ও পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র আরও জানায়, আগামী ১২ অক্টোবর পর্যন্ত ৪৩তম বিসিএসের ভাইভার সিডিউল দেওয়া রয়েছে। তবে এই সময়ের মধ্যে ভাইভা শেষ করা কষ্টসাধ্য। অক্টোবরের মধ্যে ভাইভা শেষ করে নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, আমরা এ বছরেই ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে চাই। তবে নির্দিষ্ট কোনো মাস বা দিন তারিখ বলতে চাই না। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১০

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১১

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১২

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৩

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৪

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১৬

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১৭

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৮

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৯

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

২০
X