

এসএসসি পাসেই চাকরি দেবে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি তাদের ২০ তম গ্রেডে দুটি পদে ৬৬ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধা
পদসংখ্যা: ০২টি
লোকবল নিয়োগ: ৬৬ জন
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬৪টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ০২টি
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ১১ জুন ২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬