বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরার সেন্টারপয়েন্টে এক্সক্লুসিয়া’র নতুন আউটলেট উদ্বোধন

এক্সক্লুসিয়া’র উদ্বোধনী অনুষ্টানে ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের পরিচিত মুখ। ছবি : কালবেলা
এক্সক্লুসিয়া’র উদ্বোধনী অনুষ্টানে ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের পরিচিত মুখ। ছবি : কালবেলা

ঢাকা শহরের ব্যস্ত জীবনে ফ্যাশন এখন কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিত্বের প্রকাশ। সেই ভাবনাকে সামনে রেখে রাজধানীর উত্তরায় সেন্টারপয়েন্ট শপিং মলে নতুন আউটলেট চালু করেছে নারীদের ফ্যাশন ব্র্যান্ড এক্সক্লুসিয়া।

মলের লেভেল-২ এর সি৩ (C3) নম্বর ইউনিটে অবস্থিত এই আউটলেটটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী আয়োজনে ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অতিথিরা ব্র্যান্ডটির নতুন সংগ্রহ ঘুরে দেখেন এবং এর নকশা ও উপস্থাপনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

২০১৮ সালে নম্রতা খান, নবীন আহমেদ ও তানভীর আলীর হাত ধরে এক্সক্লুসিয়ার যাত্রা শুরু। গুলশানের পিংক সিটিতে প্রথম আউটলেট চালুর পর থেকে ব্র্যান্ডটি ধীরে ধীরে নিজস্ব একটি গ্রাহকগোষ্ঠী গড়ে তুলেছে। সমসাময়িক ধারা ও মার্জিত নকশার সমন্বয়ে তৈরি পোশাক আধুনিক নারীদের রুচি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করা হয়।

নতুন এই আউটলেটের ভেতরের পরিবেশও সাজানো হয়েছে ক্রেতাদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে, যাতে কেনাকাটার অভিজ্ঞতা হয়ে ওঠে আরও সহজ ও আনন্দদায়ক। ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতাদের মতে, উত্তরার ক্রেতাদের কাছে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ। গুণগত মান ও নকশার ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও তারা জানান।

নতুন এই সংযোজনের মাধ্যমে ঢাকার ফ্যাশন অঙ্গনে এক্সক্লুসিয়ার উপস্থিতি আরও বিস্তৃত হলো। দৈনন্দিন ব্যবহারের সঙ্গে আভিজাত্যের ছোঁয়া মিলিয়ে নারীদের জন্য সহজলভ্য পোশাক পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, এই আউটলেট তারই আরেকটি ধাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X