কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আজ শ্বশুরকে শুভেচ্ছা জানানোর দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ শ্বশুর দিবস। যুক্তরাষ্ট্র প্রতি বছর ৩০ জুলাই জাতীয় শ্বশুর দিবস উদযাপন করে থাকে। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হলেও অনেক দেশে এটি ছড়িয়ে পড়েছে। তাই আপনিও আজ শ্বশুর দিবস উদযাপন করতে পারেন। শ্বশুরকে জানাতে পারেন শুভেচ্ছা।

শ্বশুরের মাঝে থাকে বাবার প্রতিচ্ছবি। একজন সুন্দর মনের জীবনসঙ্গীর জন্য জীবন সুন্দর হয়ে ওঠে। আর সেই জীবনসঙ্গী জীবনে আসে শ্বশুরের মাধ্যমে। কারণ তিনিই প্রিয় জীবনসঙ্গীর বাবা। তাই এই মানুষটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একজন। তাই আমরা সবাই শ্বশুরকে সম্মান করি, ভালোবাসি। আবার কেউ কেউ শ্বশুরকে ভয় পান, তার সামনে গিয়ে স্বাভাবিক হতে পারেন না। কারণ, অনেকের শ্বশুর রাগী স্বভাবের হয়। আবার অনেকে পরিবারের অমতে বিয়ে করে থাকেন, সে কারণেও শ্বশুরকে ভয় পান। তবে শ্বশুর যেমনই হোক না কেন, আজকের দিনটি তার জন্য উদযাপন করতে পারেন। তাকে গিয়ে শুভেচ্ছা জানাতে পারেন।

শ্বশুরকে খুশি করতে আসলে কোনো উপলক্ষ দরকার হয় না। এমনকি যাদের বিয়ের প্রস্তুতি চলছে তারাও চাইলে হবু শ্বশুরকে শুভেচ্ছা জানাতে পারেন। শ্বশুর দিবসের অন্যতম উদ্দেশ্য হলো পারিবারিক বন্ধন মজবুত ও তার প্রতি আরও যত্নশীল হওয়া। তাই আজ শ্বশুরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। তার সঙ্গে গল্প করতে পারেন, কিছু ভালো সময় কাটাতে পারেন। দেখবেন তিনি যতই রাগী হোন না কেন আপনার সঙ্গ উপভোগ করছেন।

কবে থেকে বা কীভাবে শ্বশুর দিবসের প্রচলন শুরু হয়েছিল সেই তথ্য জানা যায়নি। কিন্তু, তাতে কী একটি দিন শ্বশুরের জন্য বরাদ্দ থাকা তো মন্দ কিছু নয়। তাই শ্বশুরকে নিয়ে দিবসটি উদযাপন করুন, তার প্রতি আরও যত্নশীল হয়ে উঠুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১০

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১১

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১২

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৫

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৬

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৭

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৮

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

২০
X