মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১১ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে যত ঘটনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

আজ বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু গুরত্বপূর্ণ বিষয়-

ঘটনাবলি ১৮৪৮ - কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট। ম্যানিফেস্টো তথা কমিউনিস্ট ইস্তেহার। ১৯০১ - সালে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। ১৯১৬ - জার্মানের ফ্রান্স আক্রমণের মধ্য দিয়ে ভাদুনের যুদ্ধ শুরু। ১৯৪৬ - বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে। ১৯৫২ (৮ ফাল্গুন, ১৩৫৮) - বাংলা ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারী মিছিলরত ছাত্র-জনতার ওপর ঢাকায় পুলিশের গুলি বর্ষণ। নিহত বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। ১৯৬৫ - মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী‌ ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন। ২০০০ - বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।

জন্ম ১৮১৫ - ফরাসি চিত্রশিল্পী ঝাঁ লুই এর্নেস্ট মাসোঁয়া। ১৮৭৬ - রুমানিও ভাস্কর কনস্তানতিন ব্রানকুসি। ১৮৭৮ - ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা জন্মগ্রহণ করেন। ১৮৯১ - নির্মলেন্দু লাহিড়ি বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেতা। ১৮৯৪ - শান্তি স্বরূপ ভাটনগর প্রখ্যাত ভারতীয় রসায়ন বিজ্ঞানী । ১৯২৭ -অশেষ প্রসাদ মিত্র,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী। ১৯৩০ - গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার। ১৯৪৭- বিশ শতকের সত্তর দশকের পরবর্তী সময়ের খ্যাতনামা কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র। ১৯৪৭- মাসুদ পারভেজ সোহেল রানা, বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ১৯৫০ - একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফ‌কির আলমগীর। ১৯৬১ - অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ। ১৯৭০ - মাইকেল স্লেটার, অস্ট্রেলীয় ক্রিকেটার।

মৃত্যু ১৬৭৭ - বারুক স্পিনোজা, একজন ওলন্দাজ দার্শনিক। ১৯৫২ - আব্দুস সালাম, রফিক, বরকত, জব্বার, ভাষা আন্দোলনের শহীদ । ১৯৫৮ - ডানকান এডওয়ার্ডস, একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়। ১৯৬৫ - মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী‌ ম্যালকম এক্স নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন। ১৯৬৮ - হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী। ১৯৯৩ - অখিল নিয়োগী স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত প্রখ্যাত শিশু-সাহিত্যিক ও কবি। ২০১২ - শর্বরী রায়চৌধুরী, বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর। ২০২২ - প্রখ্যাত ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

ছুটি ও অন্যান্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইউনেস্কো। শহীদ দিবস, বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট ব্যবসায়ীকে 'ডেভিড ইমিনের' ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১০

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

১২

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

১৩

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১৪

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১৫

বান্দরবানে কমছে বন্যার পানি

১৬

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৭

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৮

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

১৯

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের

২০
X