মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১১:৩৬ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে নিহত সাইদকে নিয়ে গোলাম মাওলা রনির ফেসবুক স্ট্যাটাস

বাঁ থেকে বেরোবির নিহত শিক্ষার্থী আবু সাঈদ ও গোলাম মওলা রনি। ছবি : সংগৃহীত
বাঁ থেকে বেরোবির নিহত শিক্ষার্থী আবু সাঈদ ও গোলাম মওলা রনি। ছবি : সংগৃহীত

রংপুরে কোটা আন্দোলনে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে গোলাম মওলা রনি লিখেছেন, ‘সম্মানিত আবু সাঈদ, আসসালামু আলাইকুম!’

তিনি লিখেন, ‘প্রিয় ভাই আমার! কি বলে ডাকিবো আপনায়। বীর, মহাবীর, শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান! আজকের এই দিনে নুরুলদিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি! যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি! কিন্তু ২০২৪ সালের ১৬ই জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে! আপনিতো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন। আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো! আল্লাহর দরবারে কি জবাব দেবো! আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই। বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন।’ গোলাম মওলা রনি আরও লিখেছেন, ‘আপনার রক্ত- আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদাকা হিসাবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নুর হয়ে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এই নিবেদন আপনার বিদেহী আত্মার নিকট রইলো ! আল্লাহ হাফেজ !’

প্রসঙ্গত, কোটা আন্দোলনে গিয়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ প্রায় ২০০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এরই এক পর্যায়ে টিয়ারশেলের আঘাতে আবু সাইদ নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১০

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১১

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১২

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৩

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৪

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৫

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৬

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৭

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৮

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৯

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

২০
X