কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

রোববারও গণমিছিলের ঘোষণা

দ্রোহযাত্রায় অংশ নেওয়াদের একাংশ। ছবি : সংগৃহীত
দ্রোহযাত্রায় অংশ নেওয়াদের একাংশ। ছবি : সংগৃহীত

আগামী রোববারও (৪ আগস্ট) গণমিছিল করার ঘোষণা দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার প্রতিবাদে দ্রোহযাত্রায় অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাইম এ ঘোষণা দেন।

এর আগে শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষার্থী-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্রোহযাত্রা শুরু হয়। সেটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।

রাগীব নাইম জানান, রোববারের মধ্যে গ্রেপ্তারদের মুক্তি, কারফিউ তুলে নেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সরকারের পদত্যাগ করতে হবে। নয়তো রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল বের করা হবে।

এদিকে অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।

শুক্রবার (২ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের উপর আবারও গুলি চালিয়েছে, আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি।’

প্রসঙ্গত, শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

দাবি আদায়ে রাজধানীতেও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১০

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১১

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৩

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৪

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৭

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৮

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১৯

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

২০
X