শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১০:৫৯ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটি ঘোষণা

ছাত্র আন্দোলনের একটি পুরোনো চিত্র। ছবি : সংগৃহীত
ছাত্র আন্দোলনের একটি পুরোনো চিত্র। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যবিশিষ্ট নতুন সমন্বয়ক কমিটি ঘোষণা দিয়েছেন সমন্বয়করা। শনিবার (৩ আগস্ট) সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক বার্তায় এই কমিটির তালিকা প্রকাশ করেন। কমিটিতে সমন্বয়ক এবং সহসমন্বয়ক মিলিয়ে ১৫৮ সদস্য রাখা হয়েছে। এ ছাড়া সমন্বয়ক কমিটি বর্ধিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকারীদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্যবিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত কমিটিতে সমন্বয়ক রয়েছেন ৪৯ জন। আর সহসমন্বয়ক রয়েছেন ১০৯ জন। সমন্বয়ক কমিটিতে যাদের নাম রয়েছে তারা সবাই ঢাকাসহ দেশের প্রথম সারির সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটি। (রিফাত রশিদের ফেসবুক থেকে)

নতুন এ কমিটিতে ১নং সমন্বয়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম। এরপর রয়েছে- সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, মো. মাহিন সরকার ও আব্দুল কাদেরের নাম। এরপর পর্যায়ক্রমে রয়েছে অন্য সমন্বয়কদের নাম।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জেলা শহরে সমন্বয়ক কমিটি গঠন করার ঘোষণা দিয়েছিলেন সমন্বয়ক আব্দুল কাদের। সেদিন বেশকিছু কলেজ এবং জেলা শহরের সমন্বয়ক কমিটি ঘোষণা করেছিলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জেলা শহরে সমন্বয়ক টিম গঠন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলার প্রাথমিক সমন্বয়ক টিম ঘোষণা করা হলো।

তিনি আরও লেখেন, পরবর্তীতে এই টিমে আরও সংযোজন করা হবে এবং অতি শিগগিরই সারা দেশে সমন্বয়ক টিম গঠন করে, চলমান আন্দোলন আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, গত ৮ জুলাই ৬৫ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটি প্রকাশ করেছিলেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন সমন্বয়ের উদ্দেশ্যে সেই কমিটি দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১০

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১১

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১২

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৩

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৪

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৫

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৭

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৮

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৯

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

২০
X