কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মানজুরের সঙ্গে জামায়াত নেতাদের আত্মীয়তা নিয়ে যা বলল ডিসমিসল্যাব

আইনজীবী মানজুর আল মতিন। ছবি : সংগৃহীত
আইনজীবী মানজুর আল মতিন। ছবি : সংগৃহীত

জামায়াতের প্রয়াত শীর্ষ নেতাদের সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিনের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেছেন।

তবে অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব জানিয়েছে, এ দাবি সঠিক নয়। মানজুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি না চালাতে আদালতে রিট করে সম্প্রতি আলোচনায় আসেন আইনজীবী মানজুর আল মতিন। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দিয়েও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় রয়েছেন। এমন পরিস্থিতিতেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হয়।

ডিসমিসল্যাব বলেছে, গতকাল শুক্রবার (২ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজসহ সরকারি দলের নানা সমর্থক ও নেতাদের প্রোফাইল থেকে ছড়ানো একাধিক পোস্টে দাবি করা হয়, জামায়াতের সাবেক সংসদ সদস্য হাফেজা আসমা খাতুন মানজুরের নানি। তার মামা ও খালুর সঙ্গে জামায়াতের সাবেক শীর্ষ নেতা যুদ্ধাপরাধী গোলাম আযম এবং মতিউর রহমান নিজামীর পারিবারিক সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর ফাঁসি হয়েছে। গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ড হয়েছিল। কারাগারে তিনি মারা যান।

ডিসমিসল্যাব যাচাই করে জানতে পেরেছে, উক্ত দাবিগুলো মিথ্যা এবং পোস্টগুলোতে যাদের নাম বলা হয়েছে, তাদের কারো সঙ্গে মানজুরের বা তার পরিবারের আত্মীয়তার কোনো সম্পর্ক নেই।

আইনজীবী মানজুরের এবং তার মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করে দেখা গেছে, তার নানির নাম মাহবুবুন্নেসা। আসমা খাতুন তার নানি নন। বিষয়টি মানজুর নিজেও ডিসমিসল্যাবকে জানিয়েছেন।

আসমা খাতুনের সন্তানদের একজনের সঙ্গে ডিসমিসল্যাব যোগাযোগ করেছে। তিনিও নিশ্চিত করেন যে তথ্যগুলো সঠিক নয়। তাদের পরিবারে মানজুর নামের একজন সদস্য আছেন। তবে তিনি মানজুর আল মতিন নন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, মানজুরের আপন মামা হলেন সাইফুল্লাহ মানসুর। কিন্তু ডিসমিসল্যাব জানতে পেরেছে, মানজুরের ছোট মামার নাম ‘মনসুরুল খান’, ‘সাইফুল্লাহ মানসুর’ নয়।

বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজসহ সরকারি দলের নেতা-কর্মীদের প্রোফাইল থেকে করা দাবিগুলোতে যে পারিবারিক সম্পর্কের তথ্য দেওয়া হয়েছে, তা জামায়াতের সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) আসমা খাতুনের পরিবারের সদস্যদের সঙ্গে মিলে যায়। কিন্তু মানজুরের নানার পরিবারের সঙ্গে মেলে না। তাই দাবিগুলো সত্য নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১০

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১১

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১২

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৩

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৪

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৫

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৬

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৭

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১৮

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১৯

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

২০
X