কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১০:৪৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূস‌কে অ‌ভিনন্দন জানা‌লেন ন‌রেন্দ্র মো‌দি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরোনো ছবি
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরোনো ছবি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠন করায় অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি।

বৃহস্প‌তিবার (৮ আগস্ট) রাতে ভার‌তের প্রধানমন্ত্রী তার এক্স হ‌্যা‌ন্ডে‌লে (সাবেক টুইটার) এক পো‌স্টে ড. ইউনূস‌কে অ‌ভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় মো‌দি লি‌খে‌ছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা।

তিনি আরও বলেন, আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে বাংলা‌দে‌শ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসবে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে তারা শপথ নেন। বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথগ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।

ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় আজকে শপথ নিতে পারেননি বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X