কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে সংখ্যালঘু সম্প্রদায়ের সমাবেশ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছবি : কালবেলা
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছবি : কালবেলা

দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। এতে যোগ দিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান। একের পর এক হামলা চলছে। এই পরিস্থিতিতে বৈষম্য কি শেষ না শুরু, আমরা বুঝতে পারছি না। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সারা দেশে আর একটিও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটবে না, এমন ঘোষণা না আসা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান চালিয়ে যাব।

অবস্থান কর্মসূচিতে শ্লোগানের পাশাপাশি অনেকেই বক্তব্য রাখেন। ‘সাম্প্রদায়িক কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও; আমার বাড়ি হামলা কেন? সরকার জবাব চাই’, এরকম শ্লোগান চলছে পুরো শাহবাগজুড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১০

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১১

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১২

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১৩

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১৪

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৫

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১৬

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৭

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৮

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৯

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

২০
X