কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সম্মান জানাবে সরকার : উপদেষ্টা নাহিদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে শহীদদের স্মরণে স্মরণসভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় কথা বলেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে শহীদদের স্মরণে স্মরণসভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় কথা বলেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সরকার সম্মান জানাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে শহীদদের স্মরণে স্মরণসভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, জুলাই গণঅভ্যত্থানে শহীদদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর স্মরণসভার আয়োজন করা হচ্ছে। ওই স্মরণসভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আমন্ত্রণ জানানো হবে।

জানা গেছে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠান আয়োজনে সমন্বয় করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

উপদেষ্টা নাহিদ আরও বলেন, স্মরণসভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। এ ছাড়া স্মরণ সভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, স্মরণসভায় বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা এই ৩টি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে। কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। স্মরণসভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন। এতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণের মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

জাপান-ব্রাজিল ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১০

পুলিশে বড় রদবদল

১১

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১২

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

১৩

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত

১৪

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

১৫

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

১৭

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

১৮

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

২০
X