কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসিদের ব্রিফিং স্থগিত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সদ্য পদায়নকৃত জেলা প্রশাসকদের জন্য আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য ব্রিফিং অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকলকে পদায়নকৃত কর্মস্থলের উদ্দেশে যাত্রা না করে ঢাকায় অবস্থান করার নির্দেশনা দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত সোমবার এক প্রজ্ঞাপনে ২৫ জেলা এবং আজ মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে ৩৪টি জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেয় সরকার। কিন্তু পদায়নকৃত এসব কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধেই বিগত সরকারের সময়ের সুবিধাভোগী এবং আওয়ামী লীগ পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এ নিয়ে আজ সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তারা ব্যাপক বিক্ষোভ করেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা তৌফিক ই ইলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X