কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রবৃদ্ধির সম্ভাবনা কাজে লাগাতে পারে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত: দূতাবাস

ছবি : কালবেলা।
ছবি : কালবেলা।

সঠিক অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রবৃদ্ধির সম্ভাবনা উন্মোচনে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত সহায়তা করতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনার পর দূতাবাস জানায়, জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে ডেটা সেন্টার ও পরিবহন খাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করছে।

এর আগে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে শনিবার সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থবিষয়ক সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম।

বর্তমানে নয়াদিল্লিতে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মার্কিন প্রতিনিধি দলের অংশ হিসেবে বাংলাদেশ সফর করবেন।

গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছেন। প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশ বহুমাত্রিক আলোচনার জন্য অপেক্ষা করছে।

সফরের আগে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, (এই মেয়াদে) প্রথম প্রতিনিধি দলের আগমন তার একটি বড় উদাহরণ। এ থেকে বোঝা যায়, এ আলোচনা হবে বহুমাত্রিক। এটি শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।’

আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলটি বৈঠক করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এছাড়া, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধি দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১০

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১১

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৩

আজকের স্বর্ণের বাজারদর

১৪

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৫

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৬

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৭

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

১৮

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

১৯

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

২০
X