কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স : আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কথা বলছেন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : কালবেলা
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কথা বলছেন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : কালবেলা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, একজন প্রবাসী যেন কোনো অবস্থাতে হয়রানির শিকার না হন। অপরাধ বোধ মনে না করেন, এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।

আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যগামী কর্মীরা বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার আগ্রহ ও উৎসাহের ভিত্তিতে আমাদের যারা রেমিট্যান্স যোদ্ধা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন বিমানবন্দরে যায় তখন তাদের সঙ্গে লাগেজ এবং চেকিংয়ের জন্য একজন থাকে, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকে। প্রত্যেকটা স্তরে আমরা অনুরূপ সেবা চালু করব।

এ ছাড়া তিনি বলেন, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্যে টার্গেট করেছি, ইউরোপ পরে করব। মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সব শ্রমিক যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যে রকম সেবা পান সেটা পাবেন। আমরা লাউঞ্জ ব্যবহার করার চিন্তা করছি। এটা অনেক পরের কাজ।

তা ছাড়া তিনি বলেন, আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব লাউঞ্জ ব্যবহার ছাড়া আলাদা একটা ইমিগ্রেশনে কাউন্টারের ব্যবস্থা করা হবে। তবে তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউট সোর্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত কর্মী নিয়োগ করব। সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব।

প্রসঙ্গত, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X