কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

তবে নজরুল ইসলামকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক চেয়ারম্যান। নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সালের জানুয়ারি থেকে একটানা ১৭ বছর বিএবির চেয়ারম্যান ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি।

নজরুল ইসলাম মজুমদার জাতীয় দৈনিক ‘দৈনিক বাংলা’র চেয়ারম্যান ও নিউজ পোর্টাল নিউজবাংলার উপদেষ্টা সম্পাদক।

এদিকে খুলনার সাবেক সংসদ সদস্য (এমপি) সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে করা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১০

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১১

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১২

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১৫

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১৬

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১৭

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১৮

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৯

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

২০
X