মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দেখা গেল শামীম ওসমানকে, বারণ করলেন ছবি তুলতে

সংযুক্ত আরব আমিরাতের একটি শপিংমলে দুই নারীসহ দেখা যায় শামীম ওসমানকে। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের একটি শপিংমলে দুই নারীসহ দেখা যায় শামীম ওসমানকে। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পরপরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিসহ দলটির অনেক নেতাকর্মী গা ঢাকা দেন এবং সুযোগ বুঝে অনেকেই বিভিন্ন দেশে পালিয়ে যান। এর মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন। সম্প্রতি তার এক ছবি ভাইরাল হয়, সেই ছবিতে শামীম ওসমানকে ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায়। সেই ছবি নিয়ে ধুয়াশা তৈরি হলেও এবার তাকে সংযুক্ত আরব আমিরাতে দেখা গেছে।

গতকাল মঙ্গলবার (০১ অক্টোবর) আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা যায়। তাদের তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা।

প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন।

জানা যায়, এর আগে সম্প্রতি দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে। সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি।

উল্লেখ, শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। ধারণা করা হয়, দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। ২০১৭ সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাইস্কুল প্রতিষ্ঠার জন্য এক লাখ দিহরাম অনুদানের ঘোষণা দিলে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X