মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০১:১৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিবিপ্রধান

ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডিবি কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডিবি কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

দুর্গাপূজা কেন্দ্র করে ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রেজাউল করিম বলেন, মন্দিরগুলোর সামনে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি অবস্থান করবে। ডিবির ওপর আস্থা রাখার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে (ডিবি) আর কোনো আয়নাঘর থাকবে না। থাকবে না কোনো ভাতের হোটেল এবং সেলিব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল। ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। ডিবির কোনো সদস্য অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ। আসামিদের আর হয়রানি করা হবে না, ডিবিতে মানুষ ন্যায়বিচার পাবে। ডিবি আর নায়ক-নায়িকার আড্ডাখানা হবে না বলেও জানান তিনি।

ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগর গোয়েন্দা প্রধান।

প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পতনের পর ডিএমপিসহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এসব পদে দায়িত্ব দেওয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X