কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পালানোর সময় সাবেক এমপি নারায়ণ চন্দ্র আটক

মহেশপুর সীমান্তে খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ আটক। ছবি : কালবেলা
মহেশপুর সীমান্তে খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ আটক। ছবি : কালবেলা

অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হাতে আটক হয়েছেন। এসময় তাকে মাথা ন্যাড়া অবস্থায় দেখা যায়।

রোববার (০৬ অক্টোবর) রাতে ভারতে পালানোর সময় তাকে আটক করে বিজিবি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে খুলনা-৫ আসনের সদ্য সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নারায়ণ চন্দ্র চন্দ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত মন্ত্রী হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪৫ সালের ১২ মার্চ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে বিএড পাস করেন। ডুমুরিয়ার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবনের শুরু। ১৯৭৩ সালের ৭ মে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালের ১১ মার্চ চাকরি থেকে অবসর নেন।

নারায়ণ চন্দ্র চন্দ ১৯৬৭ সালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৬৮ সালে আওয়ামী লীগের ডুমুরিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। ১৯৮৪ সালে ডুমুরিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ পদে তিনি ছয়বার নির্বাচিত হয়েছেন। ২০০০ সালে মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী অ্যাডভোকেট সালাউদ্দিন ইউসুফের মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন নারায়ণ চন্দ্র চন্দ।

২০০১ সালের নির্বাচনে তিনি চারদলীয় জোটের প্রার্থীর কাছে পরাজিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

আজকের স্বর্ণের বাজারদর

পুরুষ-নারী দুই দলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১০

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১১

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

১২

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

১৩

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১৪

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১৫

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১৬

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৭

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৮

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৯

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

২০
X