কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ডিকেটের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাবে সরকার : আসিফ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সরকার চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে বন্যা হওয়ার কারণে ফসলাদি নষ্ট হয়ে গেছে। এ জন্য সবজির দাম বেড়েছে। কিন্তু অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেট আছে। তাদের কারসাজিতেই এসব হচ্ছে। এই সিন্ডিকেট ভাঙার জন্য চেষ্টা করছে সরকার।

প্রয়োজনে সরকার এখন আরও কঠোর হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, বাজার সিন্ডিকেটের মূলহোতাদের গ্রেপ্তার করা হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।

যে কোনো সেক্টরে অনিয়ম-দুর্নীতি হলে তা তুলে ধরার জন্য সাংবাদিকদের নিকট আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আওয়ামী নিয়োগ সেটআপ হয়েছে। অর্থনীতি খারাপ অবস্থায় আছে। আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে। ১৬ বছরে যা হয়েছে, তা ঠিক করতে ১০ বছর লাগবে। গণমাধ্যমও সংস্কার করা উচিত।

এখন দেশে কোনো শ্রমিক-অসন্তোষ নেই উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। মন্ত্রণালয়ের নামের সঙ্গে কর্মসংস্থান থাকলেও প্রকৃত কর্মসংস্থান নিয়ে কোনো কাজ নেই। একটি কর্মসংস্থান অধিদপ্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১০

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৩

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৪

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৫

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৬

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৭

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৮

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৯

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

২০
X