কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন সেনাপ্রধান 

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পুরোনো ছবি
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পুরোনো ছবি

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচন ২০২৪ এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বিওএর সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।’

নির্বাচনী প্রক্রিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এই পদের জন্য একাই মনোনয়নপত্র কেনেন এবং জমা দেন। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিনই সেনাপ্রধানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করলো এনএসসি।

এর আগে বিওএর সভাপতি ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতি পদ থেকে সরে দাঁড়ান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১০

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১১

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৩

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৪

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৫

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৬

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৭

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৮

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৯

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

২০
X