কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নভেম্বর থেকে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না : রিজওয়ানা হাসান

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলবে। তবে নভেম্বর মাসে রাত্রিযাপন করা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, বৈষম্যহীন সমাজ করার জন্য জুলাই-আগস্টের আন্দোলনকে শুধু মানব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল প্রাণী ও পরিবেশের জন্য হতে হবে।

এ সময় বন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্যপ্রাণী যদি আবাসস্থলে চলে আসে তাহলে কেউ নিরাপদ নয়। জলবায়ু রক্ষায় জীবন ধারণে ভোগবাদকে বাদ দিতে হবে। হর্ন মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে মেডেল, সার্টিফিকেট, ক্রেস্ট ও ট্রফি তুলে দেন পরিবেশ উপদেষ্টা। এর আগে স্কুলের একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং আইসিটি ভবন উদ্বোধন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X