কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০২:০৩ এএম
অনলাইন সংস্করণ

গুলিস্তানে হামলার পরিকল্পনা, আ.লীগ কার্যালয় থেকে আটক ১

জনতার হাতে আটক সেই আ.লীগ কর্মী। ছবি : সংগৃহীত
জনতার হাতে আটক সেই আ.লীগ কর্মী। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় থেকে একজন আটক হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। তবে তার সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে আটক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের ‘এ’ টিমের সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। এ ছাড়া তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সরকারবিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণও পেয়েছেন উপস্থিত লোকজন। রোববার (১০ নভেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তারা হামলার পরিকল্পনা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

তারা আরও বলেন, আওয়ামী লীগের ওই কর্মীকে আটকের পর তিনি দুই তিন লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিতে বলেন।

অন্য আরেক যুবক বলেন, আওয়ামী লীগের ওই কর্মী ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে স্বীকার করে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে আসেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X