কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

মামলা বাণিজ্যে জড়িত থাকায় এসআই প্রত্যাহার

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের হয়রানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আদাবর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। ওই এসআইয়ের নাম শাহিন পারভেজ। এর আগে তিনি সিলেট রেঞ্জে কর্মরত ছিলেন। গতকাল রোববার (০৮ ডিসেম্বর) রাতে তাকে প্রত্যাহার করা হয়।

সোমবার (০৯ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই অভ্যুত্থানের মামলায় বাণিজ্যে পুলিশও জড়িত। আমার লোক যে সব ভালো, তা বলবো না। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি গতকাল অলরেডি একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যিনি আমার লোক এই কাজে লিপ্ত ছিলেন।

ডিএমপি কমিশনারের বক্তব্যের পর খোঁজ নিয়ে জানা যায়, ডিএমপি কমিশনারের নির্দেশে আদাবর থানার এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।

তিনি বলেন, গতকাল রাতে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজতে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, সিলেট রেঞ্জ থেকে ডিএমপিতে বদলি হয়ে আসা শাহিন পারভেজকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পেয়ে মামলার এক আসামির কাছে টাকা দাবি করেন। ভুক্তভোগী ওই ব্যক্তি বিষয়টি ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে গতকাল রাতেই তাকে প্রত্যাহার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X