কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএআরএফের ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদীখানের হুমায়ুন পার্কে বিএআরএফের জরুরি সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের সিরাজদীখানের হুমায়ুন পার্কে বিএআরএফের জরুরি সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

কৃষি বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) জরুরি সাধারণ সভা (ইজিএম) ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) মুন্সীগঞ্জের সিরাজদীখানের হুমায়ুন পার্কে এ আয়োজন করা হয়। বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের উপস্থাপনায় ইজিএমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

ইজিএমে উপস্থিত ছিলেন বিএআরএফের সহসভাপতি চপল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক মোহাম্মদ আয়নাল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাফিউল আল ইমরান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শওকত আলী পলাশ। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউসুফ আরেফিন, মুন্না রায়হান, জাহিদুর রহমান, হরলাল রায় সাগর ও শাহ আলম নুর।

সভায় বিএআরএফের বিগত দিনের রিপোর্ট পেশ ও অনুমোদন করা হয়। তাছাড়া গঠনতন্ত্র নিয়ে আলোচনা ও বেশকিছু সংশোধনীসহ তা পাস হয়। সভায় আগামীতে কৃষি সংক্রান্ত অনুসন্ধানীমূলক প্রতিবেদন তৈরি, সাংবাদিকদের প্রশিক্ষণ ও এ বিট সংক্রান্ত কল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এদিন এ বিটের সাংবাদিকদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। ফ্যামিলি ডে উপকমিটির সভাপতি চপল মাহমুদ ও সদস্য সচিব নাজমুল হুসাইনের ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের আয়োজন ছিল। দিনব্যাপী এই আয়োজনে পরিবার-পরিজন নিয়ে সবাই আনন্দময় সময় কাটান। বিশেষ করে শিশু-কিশেোররা ট্রেনে ভ্রমণ, নাগরদোলা, নৌকা চালানো, চরকিসহ নানা ধরনের রাইডে চড়ে বিনোদনে অংশ নেয়। র‌্যাফেল ড্র ও কমন গিফট বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X