কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৩:৫৪ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হ্যাকিংয়ের শঙ্কায় ৩৮ ঘণ্টা পর সচল এনআইডি সার্ভার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাইবার হামলার শঙ্কায় টানা ৩৮ ঘণ্টা বন্ধ ছিল নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার। এর আগে ১৪ আগস্ট রাত ১২টায় সার্ভার বন্ধ করা হয় বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হুমায়ুন কবীর।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডিজি বলেন, সাইবার হামলার শঙ্কা থেকে ১৪ আগস্ট রাত ১২টায় সার্ভার বন্ধ করা হয়। যদিও আগে থেকেই ১৭১টি প্রতিষ্ঠানকে জানানো হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্ত হবে- এমন শঙ্কায় ব্যক্তি পর্যায়ে জানানো হয়নি। আজ দুপুর আড়াইটায় আবার চালু করেছি।

এদিকে, এনআইডি সার্ভার যে বন্ধ রয়েছে তা বোঝা গেছে আজ সকাল থেকে। এতে ভোগান্তিতে পড়েন সেবাপ্রত্যাশীরা। তারা জানান, আগে জানালে হয়তো এত দূর থেকে এসে ভোগান্তি পোহাতে হতো না। এ ছাড়াও এনআইডি সার্ভার বন্ধ থাকায় ব্যাহত হয় ব্যাংক, পাসপোর্টসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ।

উল্লেখ্য, দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যভান্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণ ব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় জাতীয় এই তথ্যভান্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্প্রতি ইসির তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটির একটি বৈঠকেও বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্টরা বলছেন, এনআইডির তথ্যভান্ডারে প্রায় ১২ কোটি ভোটারের কমবেশি ৩০ ধরনের ব্যক্তিগত তথ্য আছে। ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইসির এই তথ্যভান্ডার থেকে প্রতিনিয়ত তথ্য যাচাই-সংক্রান্ত সেবা নিচ্ছে।

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইট থেকে সম্প্রতি লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এরপর দেশে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আলোচনায় আসে।

এদিকে, ভারতীয় হ্যাকারদের সাইবার আক্রমণের শিকার দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। এতে ফাঁস হয়েছে কয়েক হাজার তথ্য।

হ্যাকিংয়ের শিকার হয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসের তথ্যও ফাঁস হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৬ আগস্ট) ভারতীয় হ্যাকারদের এই হামলার শিকার হয় দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো।

১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

জানা গেছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।

ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।

আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

১০

মারধরের পর পুলিশে সোপর্দ করা সেই তিতুমীর কলেজছাত্র কারাগারে 

১১

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১৩

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১৪

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৫

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৬

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৭

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

১৮

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

১৯

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

২০
X