কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের মহাপরিচালক হলেন আবদুল্লাহ্-আল্-জাহিদ

আবদুল্লাহ্-আল্-জাহিদ। ছবি : সংগৃহীত
আবদুল্লাহ্-আল্-জাহিদ। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিচালক আবদুল্লাহ্-আল্-জাহিদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পরিচালক থেকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ এবং সদালাপি কর্মকর্তা আবদুল্লাহ্-আল্-জাহিদ কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ মামলার তদন্তে ও অনুসন্ধানে বরাবরই দক্ষতার পরিচয় দিয়েছেন।

তিনি ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি আইন শাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি থেকে এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া হতে বিশেষ কোর্স সম্পন্ন করেছেন। এ ছাড়াও তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকার আটলান্টায় বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

আবদুল্লাহ্-আল্-জাহিদের সহধর্মিণী বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা এবং প্রখ্যাত গাইনোকলজিস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X