কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে উত্তেজনার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘আগ্রাসন’ এবং বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (১৮ জানুয়ারি) বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতারা।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়, ‘দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’।

সংক্ষিপ্ত সমাবেশে সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এসে বাংলাদেশিদের ফসল নষ্ট করেছে এবং বাংলাদেশের ভূখণ্ডে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করার সাহস দেখিয়েছে। এরপর বাংলাদেশের মানুষ (চাঁপাইনবাবগঞ্জ) মানুষেরা প্রতিহত করতে সক্রিয় ভূমিকা রেখেছে। চাঁপাইনবাবগঞ্জে আমাদের যে ভাইয়েরা বিজিবির সঙ্গে মিলে ভারতের আগ্রাসন রুখে দিয়েছে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যদি কেউ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে দেশের মানুষ তা সহ্য করবে না। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের সফল হতে দেবে না।আমরা সীমান্তে শান্তি চাই, কোনো অশান্তি চাই না। এরপরও যদি বারবার উসকানি দেওয়া হয়, ওই উসকানিদাতাদের অবশ্যই এর চরম মূল্য দিতে হবে।

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির নেতা আলাউদ্দীন মোহাম্মদ, মোল্লা মোহাম্মদ ফারুক এহছান, হাসান আলী, জয়নাল আবেদীন শিশির, আরিফুর রহমান তুহিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X