কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কমেছে এলপিজির দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মূল্য সংযোজন করের সমন্বয়ের পরিপ্রেক্ষিতে এবার গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের (এলপিজি) দাম কমেছে। বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

গত ১৪ জানুয়ারি এক আদেশে অটোগ্যাসের (এলপিজির) দাম বৃদ্ধি করে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে এ দফায় প্রতিলিটারে ৪২ পয়সা দাম কমিয়ে পণ্যটির দাম নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৫ পয়সা।

এনার্জি রেগুলেটরি কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের ফলে অটোগ্যাসের মূল্য ৬৭ টাকা ২৭ পয়সায় সমন্বয় করা হয়, যার মধ্যে ভ্যাট ৪ টাকা ৪১ পয়সা অন্তর্ভুক্ত করা হয়।

মূলত এলপিজি মজুতকরণ পরবর্তী মূল্য ৫৩ টাকা ১৪ পয়সার ওপর ৭.৫ শতাংশ হারে মূসক হবে ৩ টাকা ৯৯ পয়সা। সে অনুযায়ী ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য হবে প্রতিলিটার ৬৬ টাকা ৮৫ পয়সা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X