কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন নিয়ে ইউএনডিপির প্রতিনিধির ভবিষ্যদ্বাণী

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ছবি : সংগৃহীত
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ছবি : সংগৃহীত

আগামীতে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‍উন্নয়ন সহযোগীদের জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে এ কথা বলেন স্টেফান লিলার।

তিনি বলেন, ‘আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সমর্থন করছি। আশা করি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং সেটিই আমাদের আকাঙ্ক্ষা।’

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা নির্বাচন ভবনে আয়োজিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে সেটি 'অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত' বলেও মন্তব্য করেন স্টেফান। আরও বলেন, ‘এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

এছাড়া নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি স্টেফান। তিনি বলেন, ‘গত ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সহযোগিতা চেয়েছিল কমিশন। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কমিশনকে কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে, সেটা জানানোর জন্য জানুয়ারিতে একটি দল দুই সপ্তাহ ধরে নির্বাচন কমিশন পরিদর্শন করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

১০

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১১

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১২

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৩

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৪

সুখবর দিলেন সামান্থা

১৫

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৬

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৭

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৮

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৯

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

২০
X