কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

সিনিয়র সাংবাদিক স্বপন দত্তের পরলোকগমন

স্বপন দত্ত । ছবি : সংগৃহীত
স্বপন দত্ত । ছবি : সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য স্বপন দত্ত পরলোকগমন করেছেন।

শনিবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন তিনি। ওঁ দিব্যান লোকান স গচ্ছতু।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, কন্যা, জামাতাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রদ্ধা নিবেদনের জন্য স্বপন দত্তের মরদেহ রোববার (১৬ মার্চ) প্রথমে রাজধানীর গোপীবাগের ভোলাগিরি আশ্রম এবং তারপর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। এরপর লালবাগ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

স্বপন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

স্বপন দত্ত ১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালের ১০ এপ্রিল দৈনিক সংবাদ দিয়ে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন তিনি। এরপর দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কাজ করেছেন। সাংবাদিকদের সংগঠন স্বজনের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন তিনি। এছাড়া ছিলেন ভোলাগিরি আশ্রম ট্রাস্টি বোর্ডের সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১০

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১২

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৩

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৪

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৮

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X