বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটির সঙ্গে ৩ এপ্রিলও (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

বুধবার (১৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হলে সপ্তাহিক ছুটি মিলে ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এ ছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। ২৭ মার্চ (বৃহস্পতিবার) কর্মদিবসে ঐচ্ছিক ছুটি নিলে ২৬ মার্চ থেকে ১১ দিনের টানা ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। দুই দিন নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য দুই ছুটির মাঝখানে ঐচ্ছিক ছুটি নিলে শুধু ওই দিনই ছুটি হিসেবে গণ্য হয়। এ ধরনের ছুটি সাধারণত একজন চাকরিজীবী এক বছরে সর্বোচ্চ তিন দিন নিতে পারেন।

২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই ১১ দিনের মধ্যে কর্মদিবস মাত্র ২ দিন (২৭ মার্চ ও ৩ এপ্রিল)। এর মধ্যে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে ২৭ মার্চ একদিন ঐচ্ছিক ছুটি নিলেই ঈদুল ফিতরে টানা ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১০

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১১

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১২

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৩

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৪

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৫

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৬

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৭

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৮

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৯

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

২০
X