কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

মাঝআকাশ থেকে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মাঝপথ থেকে ঢাকায় ফিরে এসেছে। শুক্রবার (২১ মার্চ) সকালে বিজি ২০১ ফ্লাইটটি ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনের পথে রওয়ানা হয়েছিল। কিন্তু হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সেটি দুপুর পৌনে ২টায় ঢাকায় ফেরত আসে। পাইলট ও ক্রুসহ ফ্লাইটটিতে ২৬৭ যাত্রী ছিল।

বিমান কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইটটি শুক্রবার সকাল ৮টা ৪২ মিনিটে যাত্রা শুরু করে। সকাল ৯টা ৬ মিনিটে সেটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সকাল ১০টা ৪৬ মিনিটে রওনা হয় লন্ডনের উদ্দেশে। কিন্তু হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেটি দুপুর পৌনে ২টায় শাহজালাল বিমানবন্দরে ফেরত আসে। ঢাকায় অবতরণের পর যাত্রীদের একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, লন্ডনে ফ্লাইট উঠানামা বন্ধ থাকায় বিমানের ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসেছে। পরিস্থিতি ঠিক হলে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ফের ফ্লাইট শুরু হবে।

ঢাকায় বিমানের কর্মকর্তারা বলছেন, হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সেখানে কর্মরত বিমানের ব্যবস্থাপক যোগাযোগ অব্যাহত রেখেছেন। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলেই ঢাকা থেকে ফের যাত্রা শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X