কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার রোজায় দ্রব্যমূল্যে সন্তুষ্ট ৯৫ শতাংশ মানুষ

একটি দোকানে দৈনন্দিনের প্রয়োজনীয় পণ্য। ছবি : সংগৃহীত
একটি দোকানে দৈনন্দিনের প্রয়োজনীয় পণ্য। ছবি : সংগৃহীত

এবারের পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে স্বস্তিতে ছিল মানুষ। গত বছরের রোজার সময়ের তুলনায় চলতি রোজায় বাজারমূল্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ৯৫ শতাংশ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মে কালবেলার পক্ষ থেকে কয়েকটি মতামত জরিপে এমন তথ্যই উঠে এসেছে। মতামত জরিপে প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষ অংশ নিয়েছেন। যার মধ্যে ৫ লাখ ৯৬ হাজার মানুষ সন্তুষ্টি ও ৩৪ হাজার মানুষ অসন্তুষ্টি জানিয়েছে।

রমজানে দ্রব্যমূল্য নিয়ে ভোক্তার সন্তুষ্টির বিষয়ে গত ১৮ ও ১৯ মার্চ কালবেলার ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি অনলাইন জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারীদের কাছে এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ে তারা সন্তুষ্ট কিনা প্রশ্ন রাখা হয়।

এর মধ্যে গত ১৮ মার্চ কালবেলার ইউটিউবে চ্যানেলে চালানো জরিপে ‘গত রমজানের চেয়ে এ রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?—এই প্রশ্ন করা হয়। প্রশ্নের সম্ভাব্য ৪টি উত্তর রাখা হয়। ৪টি অপশনে মোট মতামত দিয়েছেন ৩ লাখ ৬১ হাজার মানুষ। এর মধ্যে ১০০% সন্তুষ্ট অপশনে মতামত দেন ৮০ শতাংশ বা ২ লাখ ৮৮ হাজার, ৫০% সন্তুষ্ট অপশনে মতামত দিয়েছেন ১১ শতাংশ বা ৩৯ হাজার, ২৫% সন্তুষ্ট অপশনে মতামত দিয়েছেন ১০ হাজার ও ০% সন্তুষ্ট অপশনে মতামত দিয়েছেন ৬% বা ২১ হাজার মানুষ।

এর একদিন পর একই চ্যানেলে আরেকটি মতামত জরিপ পোস্ট করা হয়। সেখানে প্রশ্ন ছিল, ‘গত রমজানের চেয়ে এই রমজানে নিত্যপণের দাম নিয়ে আপনি কত সন্তুষ্ট?’ এটিতেও সম্ভাব্য ৪টি উত্তরের অপশন রাখা হয়। এতে অংশ নিয়ে মতামত দিয়েছেন মোট ২ লাখ ৬৭ হাজার মানুষ। প্রথমটি ছিল, খুবই সন্তুষ্ট (১০০%)। এই অপশনে মতামত দিয়েছেন ২ লাখ ১০ হাজার, দ্বিতীয় অপশন ছিল, সন্তুষ্ট (৫০%)। এটিতে মতামত দিয়েছেন ১২% বা ৩২ হাজার। তৃতীয় অপশন ছিল, সামান্য সন্তুষ্ট (২৫%)। সামান্য সন্তুষ্টতে মতামত দেন ৪% বা ১০ হাজার মানুষ। এ ছাড়া অসন্তুষ্টতে মতামত দেন ৫% বা ১৩ হাজার মানুষ।

এ ছাড়াও কালবেলার ওয়েবসাইট ও আরেকটি ইউটিউবে চ্যানেলে একই বিষয়ে প্রকাশিত ও সংগৃহীত মতামতের প্রায় একই রকম প্রতিফলন দেখা গেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

আজকের স্বর্ণের বাজারদর

পুরুষ-নারী দুই দলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১০

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১১

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১২

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

১৩

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

১৪

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১৫

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১৬

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১৭

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৮

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৯

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০
X