কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পুরোনো ছবি
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পুরোনো ছবি

দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সবার আগে প্রবাসীদের সমস্যা সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে।

শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে আমাদের দেশ থেকেই ৮০ ভাগ সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো পরবর্তীতে দূতাবাসকে সামলাতে হয়। সুতরাং প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে বিদেশে কর্মী পাঠানো গেলে প্রবাসীদের সমস্যা কম হবে। পাশাপাশি মিশনগুলোর ওপরও চাপ কমবে।

রেমিটেন্সের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৮০ এর দশকে রপ্তানি ছিল এক বিলিয়ন ডলার। বর্তমানে সেটা ৬০ বিলিয়ন ডলার, যেখানে কিছুটা হলেও দূতাবাসের ভূমিকা আছে। এছাড়া সীমাবদ্ধতা সত্ত্বেও এক কোটি প্রবাসী দেশে রেমিট্যান্স পাঠান।

তৌহিদ হোসেন আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় ধরনের সমস্যার জায়গা। বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদের এড়িয়ে যেতে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মুক্তিযুদ্ধে বৈশ্বিক জনমত সৃষ্টিতে ফরেন সার্ভিসের কর্মকর্তারা কলকাতা থেকে কাজ শুরু করেছিলেন। ১৯৭১ সালের ১৮ এপ্রিল তখন ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে কলকাতায় ডেপুটি হাইকমিশন গঠন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X