কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০২:১২ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টানা ৩ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

টানা তিন দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে এই ছুটি ভোগ করবেন তারা।

২০২৫ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী পহেলা মে সরকারি ছুটি। চলতি বছর মে দিবস হচ্ছে বৃহস্পতিবার। এরপরের ২ দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিত ছুটি। এসব কিছু মিলিয়ে টানা তিন দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

বিশ্বজুড়ে ১ মে তারিখটি পরিচিত ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে। দিনটি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এ উপলক্ষে বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো র‍্যালি, সভা ও শোভাযাত্রার মাধ্যমে তাদের ঐক্য এবং দাবির কথা তুলে ধরে।

বাংলাদেশসহ প্রায় ৮০টি দেশে এই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। এটি শুধু একটি স্মরণীয় দিন নয়, বরং শ্রমিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস ও সংগ্রামের প্রতি সম্মান জানানোর একটি উপলক্ষ্যও বটে।

এদিকে এবার ঈদুল ফিতরে টানা ৯ দিনের পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য টানা ৯ দিনের ছুটি মেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X