বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বচ্ছতা নিশ্চিতে সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে : ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : সংগৃহীত
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : সংগৃহীত

জবাবদিহিতা ও নিশ্চিতে সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ডিএনসিসির ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম শেওড়াপাড়া, পশ্চিম কাজীপাড়া ও সেনপাড়া পর্বতা এলাকায় মোট ৪ কিলোমিটার রাস্তা, ৫ কিলোমিটার নর্দমা ও ১.৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএনসিসির প্রশাসক জানিয়েছেন, উত্তর সিটি করপোরেশনের সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকল্প কখন শুরু হবে, কখন শেষ হবে, কত টাকা বরাদ্দ রয়েছে- এসব তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি, রাস্তা বা ড্রেন নির্মাণে কোন ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হবে, তাও জনগণকে জানানো হবে।

প্রশাসক মনে করেন, জনগণ প্রকল্পের তথ্য জানলে দুর্নীতি রোধ করা সহজ হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।

তিনি আরও জানান, গত সপ্তাহে তিনি পূর্ব ঢাকার ৪২ নম্বর ওয়ার্ডে চলমান একটি প্রকল্প হঠাৎ পরিদর্শন করেন। সেখানে গিয়ে দেখতে পান, রাস্তার সাপোর্ট দেয়ালের পিলার পাথরের বদলে ইট দিয়ে নির্মাণ করা হয়েছে, যা প্রকল্পের নকশা ও মানের চরম লঙ্ঘন। প্রশাসক বলেন, যদি জনগণ না জানে কোন নির্মাণ সামগ্রী ব্যবহারের কথা ছিল, তবে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হয়।

জবাবদিহিতার কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্যের যত বেশি আদান-প্রদান হবে, তথ্য যত বেশি পাবলিক করা হবে, জনগণ ততবেশি জবাবদিহি করতে পারবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের জন্য আমি ঠিকাদারকে জানিয়ে দিয়েছি সঠিক নির্মাণসামগ্রী ব্যবহার না করলে বিল দেব না। তারা বলেছে, এটা ঠিক করে দেবে।

নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল- ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X