বাসস
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ চীনের বিশ্বস্ত বন্ধু : পেং শিউবিন

বাংলাদেশ ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন বলেছেন, বাংলাদেশ চীনের গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিশ্বস্ত বন্ধু।

রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এ সময় পেং সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফল চীন সফর এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করেন।

সোমবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সাক্ষাৎকালে পেং বলেন, দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ বাংলাদেশ-চীন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং সিপিসি থিঙ্ক ট্যাঙ্ক এবং শিক্ষাবিদদের সঙ্গে এই বিনিময় সম্প্রসারণে আগ্রহী।

তিনি বলেন, চীন দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে কাজ করবে, অবকাঠামোগত উন্নয়নে সমর্থন অব্যাহত রাখবে এবং সাংস্কৃতিক সহযোগিতা ও জনগণের মধ্যে বিনিময় বাড়াবে।

পেং আরও বলেন, চীন নিকটতম প্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশকে দৃঢ় সমর্থন দিয়ে যাবে, যা দেশটির ‘প্রতিবেশী কূটনীতি’র অংশ।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীন ‘এক চীন নীতি’র প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত এবং প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সফল চীন সফরে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, এই সফর বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতসহ একাধিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি করেছে।

পররাষ্ট্র সচিব বাংলাদেশের রোগীদের জন্য চীনের কুনমিংয়ে বিশেষ চিকিৎসা সুবিধা প্রদানের জন্য চীনা সরকারকে ধন্যবাদ জানান।

ভিসা প্রক্রিয়া সহজীকরণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা-কুনমিং রুটে সাশ্রয়ী বিমান ভাড়া বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চীনগমনে আরও উৎসাহিত করবে।

তিনি চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান।

তিনি বলেন, চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একশরও বেশি সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের আসন্ন সফর দুই দেশের দৃঢ় অর্থনৈতিক সম্পর্কেরই প্রতিফলন।

সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপত্তির কবলে ইকুয়েডর-মেক্সিকো ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১০

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১১

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১২

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৩

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৪

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৫

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৬

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৭

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১৮

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১৯

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

২০
X