বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালাবে ডিএনসিসি

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ‘বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নেওয়ার কথা বলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আসন্ন ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের প্রস্তুতি নেওয়ার কথাও বলেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ঢাকার গুলশানে নগরভবনে বিভাগীয় সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষায় বিমানবন্দর সড়ক ও মিরপুরসহ যেসব স্থানে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, সেখানে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে ড্রেন ও খালের পানিপ্রবাহ সচল রাখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্থার প্রধান প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে শফিকুল ইসলাম খান বলেন, আসন্ন বর্ষায় এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রচারাভিযান চালানো হবে। একই সঙ্গে মশার উৎপত্তিস্থল ধ্বংসের চলমান কার্যক্রম আরও জোরদার করতে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত হয়, ডিএনসিসির ১০টি জোনে পৃথক ১০টি মনিটরিং টিম গঠন করা হবে। এছাড়া, বর্ষা মৌসুমে ঢাকা শহরে ব্যাপকহারে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে সংশ্লিষ্ট বিভাগকে সভায় নির্দেশনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X