নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে প্রভাব পড়বে না : বস্ত্র ও পাটমন্ত্রী

নারায়ণগঞ্জে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জের জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল মুক্তাদির বলেন, সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে কিছু উদ্বেগ তৈরি হলেও প্রকৃত হিসাবে এর প্রভাব তুলনামূলক কম। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ অতিক্রমে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে, যার অতিরিক্ত ব্যয় ৪৫০ টাকার মতো নতুন করে যোগ হবে। এতে ১০ হাজার কেজি পণ্য পরিবহনে প্রতি কেজিতে খরচ বাড়ে প্রায় ৪৫ পয়সা, যা পণ্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হতে পারে না।

তিনি বলেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির পেছনে অনেক ক্ষেত্রে বাস্তবতার চেয়ে গুজব ও জল্পনাকল্পনা বেশি কাজ করে। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য যাচাই করে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

রপ্তানি খাতে মন্দাভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হঠাৎ তৈরি হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়েছে। তবে সরকার কম জ্বালানিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং গ্যাস সরবরাহ বাড়াতে এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

পাটখাতের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নির্দেশনা জারি করা হয়েছে, যাতে পলিথিনের ব্যবহার কমানো যায়।

তিনি বলেন, কাঁচা পাট রপ্তানির তুলনায় পাটপণ্য তৈরি করে রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন হয় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়। এ লক্ষ্য অর্জনে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির, অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রাহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X