কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ ঢাকায় আসছে কাল

পুরোনো ছবি
পুরোনো ছবি

আমসহ সবজি জাতীয় পণ্য পরিবহনের জন্য এবারও চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহীদুল আলম জানান, রহনপুর স্টেশন থেকে রওনা হয়ে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে পৌঁছাবে। উদ্বোধন শেষে রাজশাহী স্টেশনে বিরতি দিয়ে পণ্য তোলার পর ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। রাতে এই ট্রেন পৌঁছাবে ঢাকার কমলাপুর স্টেশনে।

তিনি জানান, বিশেষ এই ট্রেনে প্রতিকেজি আম মাত্র ১ টাকা ৩১ পয়সায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে। রাজশাহী স্টেশন থেকে প্রতি কেজির ভাড়া হবে ১ টাকা ১৭ পয়সা। সপ্তাহে ৭ দিনই চলাচল করবে বিশেষ এই ট্রেন। ঢাকায় কমলাপুর স্টেশনে আম নামিয়ে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে।

গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়েছিল ২৭ মে। কিন্তু আবহাওয়ার কারণে এ বছর চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে আম বিলম্বে পাকায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ট্রেনটি দেরিতে চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ বিন সারোয়ার কালবেলাকে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় উদ্বোধন শেষে রাত দেড়টায় ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ কমলাপুরে আসার কথা রয়েছে। আম খালাস শেষে রাত ৩টায় আবারও ঢাকা থেকে ট্রেনটি চাঁপাইয়ের উদ্দেশে রওনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১০

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১১

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১২

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১৩

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৪

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৫

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৬

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৭

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৮

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৯

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

২০
X