

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা পর্ষদের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরী সোমবার (০৯ জুন) রাত ৪টায় পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। ওঁ দিব্যান লোকান সা গচ্ছতু।
তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কে বি রায় চৌধুরীর সহধর্মিণী।
সনাতন ধর্মীয় সমাজে সংগঠক ও সমাজসেবী হিসেবে মঞ্জুশ্রী রায় চৌধুরীর অবদান চিরস্মরণীয়। তিনি স্বামীর পাশে থেকে আজীবন পূজা-পার্বণ ও মন্দিরের কাজে নিবেদিত ছিলেন।
প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
শ্রীমতী মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস পাল পৃথক শোকবার্তায় মঞ্জুশ্রী রায় চৌধুরীর প্রয়াণে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন।