কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

এবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া

হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী মো. কাউছ মিয়া। ছবি : সংগৃহীত
হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী মো. কাউছ মিয়া। ছবি : সংগৃহীত

চলতি বছর সেরা করদাতা হয়েছেন পুরান ঢাকার জর্দা ব্যবসায়ী মো. কাউছ মিয়া। তিনি হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী। ২০২২-২৩ করবর্ষে ‘ব্যবসায়ী’ শ্রেণিতে এই ব্যবসায়ী সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। ফলে টানা ১৫ বছর সেরা করদাতা নির্বাচিত হলেন এই প্রবীণ ব্যবসায়ী।

গত বছর মো. কাউছ মিয়া ‘সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক’ শ্রেণিতে সেরা করদাতা হয়েছিলেন। তার আগের বছর, অর্থাৎ ২০২০-২১ করবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে মুজিব বর্ষের সেরা করদাতা সম্মাননা দিয়েছিল।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দেবে। এর মধ্যে রয়েছে ৭৬ ব্যক্তি, ৫৪ প্রতিষ্ঠান ও ১১টি অন্যান্য শ্রেণিতে। আজ মঙ্গলবার বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে এনবিআর।

‘ব্যবসায়ী’ শ্রেণিতে কাউছ মিয়া ছাড়া কর কার্ড পেয়েছেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও চেয়ারম্যান এস এম শাসছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X