কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশজুড়ে পড়েছে মিগজাউমের প্রভাব। ধূসর মেঘে আচ্ছন্ন আকাশ। দুপুরেও দেখা মেলেনি রোদ। সকাল থেকে বৃষ্টি না হলেও আকাশে মেঘের আনাগোনা। শহুরে প্রকৃতিতেও বইতে শুরু করেছে শীতের আমেজ। এমতাবস্থায় দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আর বৃষ্টি কেটে গেলে আরও বাড়বে শীত।

যদিও এরইমধ্যে অনেটাই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। সৃষ্ট লঘুচাপ গুরুত্বহীন হয়ে পড়ায় দেশের ৪টি সমুদ্রবন্দরের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, এসময় দেশের অন্যত্র মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (৮ ডিসেম্ভর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। ঢাকায় আজ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৩০ মিনিটে। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১০

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

১১

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১২

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১৩

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১৪

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৫

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৬

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৭

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

১৮

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

১৯

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

২০
X